কবিতা ✍ Final Exposer

একটু মেঘ…

একটু মেঘ…

অনন্যা চক্রবর্তী (কলকাতা)

আমায় একটু মেঘ দেবে,
হৃদয় মন্দির মরূদ্যান কতযুগ ধরে,
আকুলিবিকুলি প্রাণ একটু সোঁদা মাটির গন্ধ লোভে।
দিন চলে যায় তীর ভাঙা ঢেউ গুনতে,
ভোরের নদী কালভৈরবী তান তুলে বিদ্রূপ হাঁসি হাসে।
হে প্রিয়…তুমি তো জানো কত জম্মের খরা এ-ভূমি !!
ব্যাকুল মনের অনুতে অনুতে মেঘমল্লার ধুন তোলো।
নদীটা শুকিয়ে যায় এই বুঝি,
ক্ষণে ক্ষণে মনে সেই ভয় !!
পরন্ত বিকেল ফিরে যায় ঘোমটা তুলে
কুলটা মেঘ বুকে নিয়ে,
রেখে যায় দমবন্ধ ঝড়ের আদেশ।
বিধি কেন নিষ্ঠুর এত !!হায়….!
বৃষ্টির মিষ্টি ছোঁয়ায় মৌবনী মাদল বাজায়, কুমতি নিবারণ করবে কবে !!
ভাবিনি আসবে অবশেষে,
আঁজলা বৃষ্টির হাত ধরে।
বেহায়া প্রেমের সুখপাখি বন্য গন্ধ মেখে,
চলো কোনো এক প্রভাতে
ঊষার আলোয় ভর করে,
কুসুম সৌরভে মাতাব মেদিনী।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার