কবিতা ✍ Final Exposer

রাত নেমেছে

রাত নেমেছে

রশ্মিতা দাস (ব্যাঙ্গালোর)

রাত নেমেছে রাত নেমেছে
মেয়ে তুমি ঢোকো ঘরে।
যবনিকা ফেলো কাজে এবং
জীবনের দরবারে।

চারদেওয়ালের ভিতর নিজের
আড়ালে নিশ্চয়তা…
খুঁজে নাও…পিঠ লুকাও বাঁচাও…
নিজের লাজ ও সত্ত্বা।

থাক সেখানে ওৎ পেতে কোনো
মুখোশধারীর হাত
নিজের ঘরের চারদেওয়ালের
হিংস্র কোনো ফাঁদ।

তুমি মেয়ে…ঘরে বাইরে তোমার
ইলিক ঝিলিক বিপদ।
কিন্তু ঘরেই বাঁচাতে পিঠ
জীবন করো রদ।

চার দেওয়ালেই ফেরো…
এটাই ধর্ম তোমার জেনো
এসব কথাই পুরুষতন্ত্রে
শিরায় শিরায় জড়ানো।

ভাঙতে যদি চাস হাতে পায়ে
আঁটো লৌহশিকল,
জীবনের দ্বারে ছড়িয়ে পুষ্প
হান হুংকার প্রবল।

ধরিত্রী আর রাতের আকাশ
একলা কারোর নয়।
প্রতিষ্ঠা কর অমোঘ এ সুর…
আসবে তবেই জয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার