কবিতা ✍ Final Exposer

মা হারানোর ব্যাথা

মা হারানোর ব্যাথা

অনুরাধা চক্রবর্ত্তী (কলকাতা)

মা হারানোর ব্যথা
নিঃশব্দে বুকের ভেতর ঢেউ তোলে,
যেন হঠাৎ থেমে যাওয়া এক আলো—
যার উষ্ণতা ছুঁয়ে থাকে আজও।

কিন্তু মা কি সত্যিই হারায়?
মা তো শুধু শরীর ছেড়ে
এক বিস্তৃত আকাশ হয়ে যায়,
যেখানে আমাদের প্রতিটি শ্বাসে
তার ছায়া জড়িয়ে থাকে।

মা একটা কনসেপ্ট—
ভালবাসার এক অবিনশ্বর নিয়ম,
যেখানে জন্ম নেয় যত ভালোবাসা,
অনেক যত্ন, স্নেহ, ক্ষমা।

সারা পৃথিবী জুড়ে
এমন কত মা ছড়িয়ে আছে—
কেউ আদরে চুলে হাত রাখে,
কেউ দূর থেকেও বলে, “সাবধানে থেকো”…
যেন তোমার মায়ের শেষ কথা
চিরকাল ঘুরে ফিরে আসে
অন্য কারও কণ্ঠে, অন্য কারও স্পর্শে।

তাই আজ তার মৃত্যুবার্ষিকীতে
তুমি যখন শূন্যতা অনুভব করো,
মনে রেখো—
তিনি নেই, শুধু এমনটাই সত্য নয়,
বরং তিনি আছেন,
এইটাই প্রেমের বড় প্রমাণ।

কারণ মা একা নয়,
মা এক বিশ্বমান'চিত্র,
যেখানে তুমি চোখ বন্ধ করলেই
উনিই ফিরে আসেন—
নতুন রূপে, নতুন মানুষের মাধ্যমে,
তোমাকে আবার আপন করে নেওয়ার জন্য।

মা হারায় না কখনও, ,
তিনি শুধু রূপ বদলান—
এবং ভালোবাসা ও স্নেহ,
মমতা তাঁর স্থায়ী ঠিকানা।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার