কবিতা ✍ Final Exposer

এখনো সভ্য হতে পারিনি

এখনো সভ্য হতে পারিনি

ছবি বিশ্বাস (সুবর্ণবিহার, নদীয়া)

প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ সভ্য হওয়ার চেষ্টা
করে আসছে ,
কিন্তু এখনও মানুষ সভ্য হতে পারেনি ।

অরণ্য আদিম মানুষ পাথর ঘষে ঘষে আগুন জ্বালানো শিখেছিল,

এখনও মানুষ আগুন জ্বালানো শিখছে
নতুন নতুন রূপে,
ঘর্ঘর ঘর্ঘর শব্দে- রক্তে জ্বলছে আগুন
কথায় কথায় ঘর পুড়ছে,
এখনও মানুষ কাঁদছে, মানুষ মানুষকে উত্ত্যক্ত করছে, ভৎর্সনা করছে, অবজ্ঞার ঢিল ছুড়ছে,
রাস্তা দিয়ে হেঁটে যেতে কুকুর কে লাথি মারছে,

এখনও মানুষ সভ্য হতে পারেনি ।

আকাশে উড়ছে বিমান
সমুদ্রে ভাসছে জাহাজ
টেলিফোন টেলিভিশন দূরকে
নিকট করেছে।

কিন্তু সর্বপ্রকার কলুষ ও স্বার্থের উর্ধ্বে গিয়ে
মানুষ পরকে আপন করতে পারেনি ,
বারবার মুখোশের আবরন খুলে
বেরিয়ে আসে আদিম হিংস্রতা ।

ঘুরেফিরে বারেবারে দেখি নিজেকে ,
স্বস্তি নেই- শুনি অহংকারে আদর আপ্যায়নের বাড়বাড়ন্তের জয়ধ্বনি,

এখনো সভ্য হতে পারিনি যে।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার