কবিতা ✍ Final Exposer

সমস্যা

সমস্যা

ববি সরকার (কলকাতা)

আমার সমস্যা
অন্য কেউ নয়,আমি নিজেই।
সমস্যা আমার চিন্তায়
যা তোমাকে আরো বেশি বিশ্বস্ত করে তোলে
আমার চোখে ,আরো ভালোলাগা জড়িয়ে দেয়।

আমার সমস্যা
আমার আবেগ যা আমাকে
তোমার থেকে দূরে যেতে দেয় না।
বরং দূরত্বেও সম্পর্কের গভীরতা খোঁজে।

আমার সমস্যা
আমার হৃদয়ে, যেখানে তোমার জন্য
কখনো কোনো পরিস্থিতিতে ঘৃণা জন্মাতেই পারে না।
কেবল মুহুর্মুহু ভালোবাসা ফুটে ওঠে অযত্নেই।

আমার সমস্যা
আমার মস্তিষ্কে যা বারবার
হৃদয়ে কাছে হার মানতে অভ্যস্ত।
তাই বলে নির্বোধ নই।
আমি জানি কোথায় আমার মূল্য ঠিক কতোখানি।

এই যেমন আমি মানি
আমার সমস্যা আমি নিজেই।
আমি ছাড়া কারো ক্ষমতাই নেই
আমাকে কষ্ট দেওয়ার।
আমাকে খুশি করার কিংবা
আমার থেকে তোমাকে মুক্ত করার।

আমি কোনো আগাছা নই
যে ইচ্ছে করলেই আমাকে ছিন্ন করে ভালো থাকা যায়।

আমি তো শেকড়ের সাথেও থাকি না
তবুও আমি থেকে যাই তোমার সজীবতা হয়ে।

অথচ আমি নিজেই নিজের সজীবতা কে তুচ্ছ করি
বারংবার।

আমি কারো কোনো সমস্যায় নাই
আমার জন্য কারো সমস্যা হবার কথাও নয়।
কারণ আমার সমস্যা আমি নিজেই ।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার