কবিতা ✍ Final Exposer

কে তুমি?

কে তুমি?

সোমা চ্যাটার্জী (কলকাতা)

ওগো কে তুমি?
যাকে বলি আমার তুমি!
শুধু কি বাস্তবের তুমি?
নাকি কল্পনায় তোমার ভূমি।

বলোনা কে তুমি?
আমার কবিতার তুমি!
শুধু কি কাব্যিক রূপ তুমি?
নাকি ছড়াতেই তোমায় শুনি।

একবার বলো কে তুমি?
যাকে বলি ওগো প্রিয় তুমি!
শুধু কি আমার প্রিয় তুমি?
নাকি সবার চোখের মনি।

বললে না তো কে তুমি?
আমার অজানা তুমি!
তবে কি নিখোঁজ তুমি?
যাকে খুঁজে ফিরি আমি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার