কবিতা ✍ Final Exposer

এ-আবার নতুন কথা কি

এ-আবার নতুন কথা কি

ছবি বিশ্বাস (সুবর্ণবিহার, নদীয়া)

দেখতে দেখতে 2025 চলে গেল
2026 ও যাবে চলে
বয়স বাড়ার গল্প রটবে
এ আবার-নতুন কথা কি?

সংখ্যায় বাড়তে থাকবে বয়স,
লজ্জা কিসের !
বৌমা ছিলাম শাশুড়ি হবো
এ আবার - নতুন কথা কি

মিষ্টি মধুর খুনসুটিতে
নতুন বৌয়ের মুখ খুলবে ,
ঝেড়ে কেশে বলবো তখন
কথায় কথায় ঝরতো মধু
এখন কেন বিষ
শাশুড়ি বৌয়ের জনপ্রিয়তা
বাড়বে পাড়ায় -ইশ্ শশশশ
এ- আবার নতুন কথা কি

প্রতিবেশীর ইষ্টুপিষ্টু ভালোবাসায়
শাশুড়ি, বৌমার কান ভাঙবে
এ আবার -নতুন কথা কি

মানতে হবে মানতে হবে
বকের রঙের চুল হবে
টিকটিকির মতো শরীর হবে
কচ্ছপের মতো চলতে হবে
এ আবার - নতুন কথা কি

জনসমুদ্রে নেমে আসুক
ভালোবাসার জোয়ার
শেষ হোক লোক নিন্দার দিন
পরকে করো আপন এই হোক অঙ্গীকার

সময়ের করুণ পদধ্বনি
একদিন শোনা যাবে দূরে
আপনারে সঁপে দেবো
আঁধার বার্ধক্য বাসরে।।

এ- আবার নতুন কথা কি

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার