কবিতা ✍ Final Exposer

কুয়াশা

কুয়াশা

শ্রাবণী চক্রবর্তী (কলকাতা)

রাত চাদরে কুয়াশা জড়ায়
আধো আলো টুপটাপ নিশ্চুপ,
একটা ঘোর ঘনঘটা
মেঘলা আকাশ বলছে চুপ চুপ।

এতো এতো বাষ্প জমছে বুকে
ধোঁয়াশায় আঁধার করে,
মেঘলা মন মেঘলা যাপন
চক্রবৎ তুফান ঝঞ্ঝা যত ফুঁসছে জ্বরে।

কুয়াশা মাখা হিমেল হাওয়া
শরীর ছুঁয়ে কান ছুঁয়ে যায় শিরশিরিয়ে,
কমলালেবুর গন্ধ মেখে হাঁটব চলো
খানিকটা পথ
বাতাস বলছে ফিসফিসিয়ে।

বুক ফাটে তো মুখ ফোটে না
বাষ্পই তো জমছে বুকে,
তোমরা শুধুই বন্যা আনো কাজল ধুয়ে
একলা নদী রিনিঝিনি বইছে সুখে।

নদীর বুকে জমছে পলি কতো ধূলোই
এলো গেল
বন্ধু তুমি থেকো তখন,
ভীষন গভীরে একলা মন
ধু ধু নদীর চরে নামে কুয়াশা যখন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার