কবিতা ✍ Final Exposer

তিন হাজারী বিয়ে

তিন হাজারী বিয়ে

উজ্জ্বল দাস (কলকাতা)

বেকার ভাতা মিলছে ঢের
দুধ কেনা যায় কয়েক সের।
বউটিও তার লক্ষ্মীমন্ত
মাস গেলে পায় হাজার ডেড়।

দুই জনেতে পাচ্ছে ভাতা
টোনা টুনির ছোট্ট ঘর -
নিন্দুকেতে যে যাই বলুক
তিন হাজারেই উঠছে দর।

একশ দিনের কাজটা পেলেও
ফাটকা বাজার বাড়বে নোট
জয় মা বলে বাবার কোলে
দে গুঁজে দে সবার ভোট।

ওহ কিছু ভুল বলেছি
কান মুলিনি ভুল করে !
ও দিদিগো ও দাদাগো
কেস দিও না খুব জোরে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার