কবিতা ✍ Final Exposer

ফসিল ইতিহাস

ফসিল ইতিহাস

সোমা ঘোষ (কলকাতা)

দেওয়ালে পিঠ ঠেকছে যাদের
কপালে ভাঁজ তাদেরই
তুমি আমি আম জনতা
মিলবে স্বস্তি আমাদেরই।

ভয় পেওনা ভয় পেওনা
মিথ্যে তো নয় রটনা
ধোঁয়া যখন আছে
আগুন মেলাটা মিথ্যে না।

অনেক হলো এডাল ওডাল
সবই দেখছে প্রকৃতি
খড়া বন্যা আসবে যেদিন
অপকর্মের নেই নিষ্কৃতি।

ভাবছো বসে টাকার খেলা
ছড়িয়ে দেব মুঠো ভরে..
কাক আসবে ছুঁক ছুঁকিয়ে,
তারাই এবার দিবা নিদ্রায় নাও ঝিমিয়ে।

কালের হাওয়া জেনে রেখো
২০০ বছরের ও হয়েছে বিনাশ,
ভোগীরা তো কালকের যোগী
শুরুরও আছে শেষ এটাই ফসিল ইতিহাস।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার