কবিতা ✍ Final Exposer

ফুলের বাড়ি

ফুলের বাড়ি

রাসমণি ব্যানার্জি (হরিপাল, হুগলী)

ফুলের বাড়ি গিয়েছিলাম গিয়েছিলাম আজ
গিয়েছিলাম টোটো করে সেরে হাজার কাজ।
ফুলের মাঝে আমি
লাগলো ভীষণ দামি
অসাধারণ অনবদ্য ফুলের নানান সাজ।

ফুলের সাথে কথা হলো গোপন কথা
পেড়ে খেলাম ফুলের বাড়ির মিষ্টি আতা
পেড়ে খেলাম কাঁচা কুল
নিয়ে এলাম গাঁদা ফুল
নিয়ে এলাম ফুলের সাথে মিষ্টি পানের পাতা।

ফুলের বাড়ি ফুলের বাড়ি
যাবো আবার তাড়াতাড়ি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার