কবিতা ✍ Final Exposer

আমার রাই

আমার রাই

গোপা মল্লিক (কলকাতা)

মন কেমনের বিকেলবেলা
হারিয়ে গেছে ছেলেবেলা
আদুল গায়ে ল্যাংটো পায়ে
হাডুডু খেলা ছোট্ট মেয়ে।

কানামাছি ভোঁ ভোঁ
যাকে পাবি তাকে ছোঁ
এলাডিং বেলাডিং শৈল
কিসের খবর আইল!

কুমির ডাঙ্গা কাবাডি খেলা
সঙ্গীহীন সূর্য ডোবার পালা
ধূসর যখন পাণ্ডুলিপি
বদলে গেল দিনলিপি।

ছোট্ট রাই ফিরিয়ে দিলো
মাটির সোদা গন্ধ ধুলো
ছেলেবেলা মিললো পাখা
শুরু আমার স্বপ্ন দেখা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার