কবিতা ✍ Final Exposer

বাবা মা

বাবা মা

ছবি বিশ্বাস (নদীয়া)

গর্ভধারিণী জননী তুমি
নয়কো তুমি ক্রীতদাসী ,
জানো নাকো ছলাকলা সরল রীতি -
তোমায় অতি ভালোবাসি।

হাস্যমুখে দাও আশীষ,
তুলে লয়ে বক্ষ মাঝে
সন্তানরা সমান ভাবে
সুখে থাক জগৎ মাঝে ।

বক্ষ মাঝে ছিন্ন আশা
ছিন্ন বীণায় বাজে সুর,
হোলির রঙে সজল চোখের
সকল দুঃখ হোক দূর হোক দূর।

লাল পলাশের আশা নিয়ে
এল হোলি এল হোলি এল হোলি ,
নত হোক নত হোক উদ্ধত শির উদ্ধত শির
নয়ন জলের প্রেম সুধায় তোমার চরণে শ্রদ্ধাঞ্জলি।

খুশির হোলি খুশির হোলি খুশির হোলি
ভালো থাকুন দীন দরিদ্রের বাবা মা,
ভালো থাকুন ফুটপাতের বাবা মা,
ভালো থাকুন বৃদ্ধাশ্রমের বাবা মা,
ভালো থাকুন সকল বাবা মা,
ভালো থাকুন আমার বাবা মা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার