কবিতা ✍ Final Exposer

বোবাকান্না

বোবাকান্না

বাণী চক্রবর্তী (মধ্যপ্রদেশ)

শ্রাবণী পূর্ণিমার চাঁদ!গ্রহণ লাগুক তোমার অঙ্গে,
ভাঙা আকাশের শরীরে বসে কষ্ট মাপুক তারারা।
ভাঁজে ভাঁজে জমে থাকুক হারিয়ে যাওয়া কথারা।

বোবাকান্নায় চিতার আগুনে যতই পুড়ে যাক
অতলান্ত হৃদয়,অর্ধেক ভুবন,গভীর ছোঁয়া,তবুও
ছলাৎ ছলাৎ জল সরিয়ে ডাঙা খোঁজে জীবন।

এক ঝলক রোদ,এক পশলা বৃষ্টি অথবা বিলাপ,
হৃদয়ের ক্ষত অথবা শূন্যতা,সব কষ্টেরবোঝা নিয়ে আঁখিপল্লবে ঝুলে থাকে…একফোঁটা অশ্রু!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার