কবিতা ✍ Final Exposer

সাক্ষাৎ

সাক্ষাৎ

মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

সেদিন জানা ছিলোনা পূর্বার, অথচ বসন্ত উৎসবে কাকতালীয়ভাবে প্রায় পঁয়ত্রিশ বছর পর আবার দেখা হয়ে গেলো প্রত্যয়ের সাথে।
ঐ যে কথায় বলেনা মুখোমুখি হলে অনেক বিবাদের বিসর্জন হয়, ঠিক তেমনই মুখ দেখাদেখি বন্ধ থাকলেও মুখোমুখি দুজনেই মুচকি হাসে….
তবে বছর বত্রিশের অভিযোগ এখন পাললিক শিলায় রূপান্তরিত।
কলেজের সেই ভালোলাগার দিনগুলো একসাথে সময় কাটানোর কথা দুজনের চোখে একে একে ভিড় করে..
অস্ফুটে জোড়া কথা
"একটু আবির দিই"….
সেদিনের ডায়েরী প্রত্যয়ের মন লিখে ফেলে ….ঝাপসা হয়ে আসা বন্ধ কাঁচের জানলায় ছিঁটেফোঁটা বৃষ্টির দাগ,
বেলা তখন‌ পড়ে আসে দেখি ছায়াঘেরা বুনোফুলের ঝোপে…..
এক অজানা সংবাদে পাতাবাহারের সাজ ;
হাওয়ায় ভাসে বসন্ত আঠেরো একুশের ভেলায়, ফাগের আগুন আগলায় বেলাশেষে দোঁহায়….

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার