কবিতা ✍ Final Exposer

মা

মা

রুনা মুখার্জী (কলকাতা)

মা আমার প্রাণের প্রিয়
আমার সব আশা
মা ছাড়া জীবন বৃথা
থাকে না বাসা।

মা আমার নয়ন তারা
নেইকো তার তুল্য
জীবন ভর দিয়ে যাবো
মায়ের ঠিক মূল্য।

মা আমার সুখের খনি
দেয় শুধু আলো
মাকে সব দেবো আমি
যা কিছু ভালো‌

মা ডাকটা বড়ই মধুর
মনে দেয় ভক্তি
মা আবার দুঃখের দিনে
যোগান দেয় শক্তি।

দূর থেকে মাকে ভেবে
মন কেঁদে মরে
মা ছেড়ে গভীর রাতে
অশ্রুরা ঝরে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার