কবিতা ✍ Final Exposer

বাবার দায়িত্ব

বাবার দায়িত্ব

অরিন্দম ব্যানার্জ্জী (গুসকরা)

"বাবা--ই আশা, বাবা--ই ভরসা

বাবা--ই ভালোবাসা, বাবা ছাড়া পৃথিবীটায় চারিদিক দেখি ধোঁয়াশা! "

"পৃথিবীতে জন্মে যেদিন দেখি সূর্যের আলো, সেদিন থেকেই বাবার অনেক দায়িত্ব এসে গেল!"

"দায়িত্ব গুলো নিয়েও বাবা থামেনি কোনো দিন, সঠিক পথে চলবে ছেলে জীবনটাকে করবে যে রঙ্গিন!"

"তিনটে বছর যেদিন ছেলের বয়স হয়ে গেল, চিন্তা শুরু সেদিন থেকেই কোন স্কুল টা ভালো!"

"ভালো স্কুলে ভর্তি হলাম শুরু হলো সংগ্রাম, বাবার স্বপ্ন পূরণ করবো রাখবো যে তার মান!"

"স্কুল জীবনটা সদাই শাসন লাগতো না ভালো মোটেই, শেষ দিনটা আসবে কবে আকুল হতাম ভেবেই!"

"কলেজ জীবন শুরু করবো লাগবে অনেক টাকা, ওটা ভেবে আমার কি লাভ আছে আমার বাবা!”

"কোথা থেকে আসলো টাকা জানলাম না কিছুই, চারটে বছর পার করে আজ হলাম একটু থিতু!"

"বন্ধু, বান্ধব আড্ডা টা কে লাগতো ভীষণ ভালো, বাবা নামক যন্ত্র টা কি ছাড়বে আমায় বলো?"

"কিছু একটা করতে হবে ছিল বাবার মন্ত্র, অবশেষে চাকরি পেলাম আজকে সবাই শান্ত!”

"প্রনাম করি বাবা তোমায় কারা আশীর্বাদ, তোমার ছেলে তুমি ই হবো এটাই তো প্রবাদ!"

"নতুন জীবন করবো শুরু আসাব আনক বাধা, আজ নয় কার্ল হতেই হবে তোমার মতো বাবা!"

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার