কবিতা ✍ Final Exposer

ফাঁকা ফাঁকা

ফাঁকা ফাঁকা

সঙ্গীতা মুখার্জী মণ্ডল (দুর্গাপুর)

তারপর যখন চোখ খুলে গেলো
পাল্টে গেলো সবটা
বুঝে নেওয়ার আগেই শেষ
তবুও জল দিলাম
খড় কুটো দিলাম
কিন্তু না
আমার লেখার কিছু নেই
সবটা লেখায় ছিলো
ফলে দৃশ্য জানা পেহেচানা।

এখন
আবছা নয়
এখন সবটা স্থির
গাছ পালা আর হাঁটে না
কারণ বাবার সাথে আমি ট্রেনে চাপি না।

অনেক কিছু প্রকাশিত
এখন শুধু মুছতে মুছতে ক্লান্ত
যেদিকে তাকাই
সবই ধুলো
হাতের মুঠো ফাঁকা ফাঁকা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার