কবিতা ✍ Final Exposer

টাকার মহিমা

টাকার মহিমা

সোমেন চ্যাটার্জী (কলকাতা)

বন্ধু শোনো
টাকাই পারে বদলে দিতে
পোশাক বাড়ি গাড়ি,
টাকাই পারে ইচ্ছেমতো
যা খুশি তাই করি।

টাকাই পারে মাঘের শীতে
স্যান্ডো গেঞ্জি পড়াতে,
টাকাই পারে ডান্স বারে
বেপরোয়া ভাবে উড়তে।

টাকাই পারে মূর্খের গলায়
উত্তরীয় ঝোলাতে,
টাকাই পারে এই বাজারে
পুত্রসকও ভোলাতে।

টাকাই পারে পাল্টি খেতে
ডিগবাজি দেয় চমৎকার,
নির্দোষীদের হচ্ছে সাজা
দোষী বেটা পগার পার,

টাকাই হল সবার সেরা
ভালো-মন্দ চুলোয় যাক
নির্দোষীদের গারদে পাঠায়
দোষীরা দুধে ভাতে থাক।

সভ্য সমাজে টাকা লাগে
অসভ্যতা ঢাকতে,
আবার টাকাই পারে সভ্যতাকে
অসভ্য করে রাখতে।

তাই টাকাই পারে সবকিছু ভাই
আবরণ দিয়ে ঢাকতে,
আবার টাকাই পারে আবরণ খুলে
নগ্ন করে রাখতে।

তাই যোগ্যতা চাইতে টাকা যদি
আসে বেশি বে-পথে।
অযোগ্যরা এই সভ্যতাকেই
নর পিশাচ রত সাথে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার