কবিতা ✍ Final Exposer

আজকের নারীর আবেদন

আজকের নারীর আবেদন

মায়া সাহা (কলকাতা)

একবিংশ শতাব্দীর নারী'র সভ্য সমাজকে আবেদন :

কন্যা সন্তানকে পরিবারের বোঝা ভাববেন না!
ওদের কে পরিবারের অমূল্য রতন ভাবতে শিখুন।
সুযোগ পেলে ওরা কিন্তু সোনার ডিমও হতে পারে !
তাই ওদেরকে সযত্নে লালন-পালন করতে শিখুন।

প্রেমিক এবং স্বামীদের উদ্দেশ্যে বলছি :

নারীকে শুধুমাত্র মাংসের দলা ভাববেন না!
নারী হলো সংসার জীবনের প্রধান ফুসফুস।
যথাযথ সম্মান শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসায়,
সংসার মন্দিরে ওদের প্রাণ প্রতিষ্ঠা করতে শিখুন।

শ্বশুরবাড়ির সকল সদস্যদের উদ্দেশ্যে বলছি:

আপনারা নারীকে সংসারের ভৃত্য ভাববেন না।
নারী হলো সংসার মন্দিরের প্রকৃত পূজারী।
নারীর অবদান ছাড়া সংসার মন্দির অচল ।
তাই নারীকে সম্মান করতে সংকোচ করবেন না।

জানবেন, নারীর কোমল হৃদয়ে যদি ওঠে কান্নার ঢেউ,
অবহেলা অপমানের দহনক্রিয়ায় নারী তপ্ত ঘরের বউ!
তখন ওর তপ্ত হৃদয়ের তাপ নেভাতে পারবে না কেউ।
ভস্মীভূত নারী কিন্তু সংসারের মায়া ত্যাগে কুণ্ঠিত হয়না।
মনে রাখবেন,
একজন গৃহত্যাগী নারী যন্ত্রণাময় মহাকাব্যের শ্রেষ্ঠ নায়িকা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার