কবিতা ✍ Final Exposer

নির্বাচন

নির্বাচন

রাজা চৌধুরী (হরিপুর)

অবশেষে পশ্চিমবঙ্গে
এলো নির্বাচন,
নেতা খুশি নেত্রী খুশি
খুশি ভোটার গন।

জিততে ভোটে ভিড়ছে জোটে
যে যেদিকে পারে,
টাকা বেশি শক্ত পেশি
টানছে সবাই তারে।

মার্কা হাতে প্রার্থী সাথে
গাইছে ভোটের গান,
আকাশ ছোঁয়া প্রতিশ্রুতি
নাইকো অভিমান।

সুখে পাবে দুঃখে পাবে
পাবে মানির মান,
জেনে বুঝে ভোটার তারেই
ভোট'টি করো দান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার