কবিতা ✍ Final Exposer

কবিতার প্রেম

কবিতার প্রেম

সোমা দেবনাথ দাস (বালি, হাওড়া)

কবিতা তোর প্রেমে
পড়েছি যে আমি
তুই তো আমার অন্তর্যামী।
তোকে নিয়ে কত স্বপ্ন
উড়িয়ে দি ই আকাশে,
শব্দের উপর শব্দ সাজিয়ে
গড়ে তুলি কথার মালা।

খাতার পাতার শব্দ মিলিয়ে
সাজাই কবিতা তোর থালা
উড়িয়ে দিই পাঠকের কাছে
তোর বরণ ডালা।

কবিতা তুই আমার নিঃশ্বাস
কবিতা তুই আমার বিশ্বাস,
কল্পনায় তোকে নিয়ে
কত ছবি আঁকি-
তুই যে আমার
সুখের দুঃখের চাবিকাঠি।
তুই আমাকে কোনদিন,
দিসনা যেন ফাঁকি।

কবিতা তুই আমাকে এনে দিয়েছিস যে সম্মান,
কোনদিন আমিও তোকে
করবো না অপমান।

কলমের ধার দিয়ে পারিনা
কবিতা সঠিক মর্যাদা দিতে,
তবুও সবাই তোর আমার মনের কথা-
সহজ সরল ভাষাতে
চায় বারে বারে ফিরে পেতে।

এভাবেই চলুক ভাব বিনিময়
কবিতা তোর আমার ভালোবাসা,
সকলের হৃদয়ে আজীবন যেন রয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার