কবিতা ✍ Final Exposer

প্রত্যাশা

প্রত্যাশা

ববি সরকার (কলকাতা)

অভিমানী মন
যখন তখন
আলতো ছুঁয়ে যায়,

ভালোবাসি তাই
পাই বা না পাই,
তোকে ভুলে থাকা দায়।

মেঘ কুয়াশার
আসাযাওয়া ছাড়
থেকে যা স্বপ্ন হয়ে।

কথা কাটাকাটি
আমি নই খাঁটি
তবুও তো নিলি সয়ে।

পুরোনো সময়,
যন্ত্রনাময়,
চল,
সব ভুলে ভালো থাকি।

আয় তোর নামে
রঙিন খামে
ভালোবাসা লিখে রাখি।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার