কবিতা ✍ Final Exposer

পলাশ

পলাশ

রুমকী দত্ত (কোলাঘাট, পূর্ব মেদিনীপুর)

সেদিন বসন্তে,
আমি আনমনা
তুমি নাম ধরে ডেকে পাশে এসে বসলে,
টুকটাক আলাপচারিতা…
সিগারেট আর পারফিউমের গন্ধে
মাতাল দখিনা বাতাস…
ফাগুনের আগুন নেশায়
পুড়ে যাচ্ছিল পলাশ,
তাইতো নানা আছিলা আর অজুহাতে
আবেগকে পাশ কাটাতে
এ চেয়ার থেকে ও চেয়ার!
আর তুমি?
সেই পলাশফুল গাছ থেকে পেড়ে
মালা গেঁথে সাজিয়ে দিলে খোঁপায়…
এখনও এত ভালোবাসো আমায়?
জানো,
আরো হাজার বছর
এই প্রেমেই আমি বাঁচতে চাই!
কথা দাও
সেদিনও এক চৈত্রের প্রারম্ভে
পলাশের মালা গাঁথবে আমার জন্য…

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার