কবিতা ✍ Final Exposer

মুখোশ

মুখোশ

রানু মজুমদার (কলকাতা)

মুখোশ নেবে গোওওও মুখোশ
হাঁক পাড়ে চড়া দুপুর রোদে পাড়ার অলিগলিতে
কার্ণিশ থেকে ঝুঁকে দেখছে সবাই
মুখোশের কত রুপ….!

হাঁক দিতে দিতে ক্লান্ত এই পৃথিবী
সমাজের মুখে আজ মুখোশের কারিগরি
ভালো মানুষের আড়ালে থাকা শয়তানের মুখোশ
বন্ধুরূপী মুখের আড়ালে শত্রুর মুখোশ
মিষ্টি হাসির আড়ালে বিপদে ফেলার মুখোশ
সহানুভূতি প্রকাশের আড়ালে সমালোচনার মুখোশ
ভালোবাসার আড়ালে বিশ্বাসঘাতকতার মুখোশ…!!

মুখোশের ছড়াছড়ি চারপাশে
জড়িয়ে ফেলে আষ্টেপৃষ্ঠে নাগপাশে
সততা, বিশ্বাস ,ভালোবাসা ,স্নেহ, মায়া- মমতার
সুন্দর মুখের আড়ালে কদর্য মুখোশ
একটানা কর্কশ স্বরে মুখোশ বিক্রির পালা চলে
মুখোশ নেবে গোওওও মুখোশ
প্রতিধ্বনি হয়ে ভেসে বেড়ায় বাতাসে বাতাসে
পাড়া থেকে গ্ৰাম
গ্ৰাম থেকে শহর
শহর থেকে দেশ‌
দেশ থেকে সারা পৃথিবী জুড়ে শুধু মুখোশের কারিগরি
আমরা সবাই মুখোশের মস্তবড় ব্যাপারী..!!

সুর করে ডেকে চলা অহরহ
মুখোশ নেবে গোওওও মুখোশ

নিয়ে যাও গিরগিটির মত ক্ষণে ক্ষণে
রঙ বদলের মুখোশ
নিয়ে যাও কৃত্রিমতায় ভরা নানা রকম মুখোশ
সুযোগের সদ্ব্যবহার করা মুখোশ
পিছন থেকে ছুরি মারার মুখোশ

রঙ বেরঙের মুখোশ শুধু মুখোশ
মুখোশ নেবে গোওওও মুখোশ….।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার