কবিতা ✍ Final Exposer

বর্ষবরণ

বর্ষবরণ

সঞ্চিতা সিকদার (নদীয়া)

সত্যি যদি এমন হতো, সব দুঃখকে পিছনে ফেলে, নতুন এক পোশাক পড়ে করতে পারতাম বর্ষবরণ,
বেশ হতো তবে।
পুরনো কাপড় হাত বদলে যেমন পায় নতুন জীবন,
যদি কিছু এমন হতো, তবে করতে পারতাম বর্ষবরণ।

ভুলচুক সব ভুলে না গিয়ে ভুলের থেকে শিক্ষা নাও,
সবাই নতুন পোশাক পেলে বর্ষবরণ তবেই হয়।
শুধু কি তাই, কত ঘরে কতই খাবার, আবার কারো ঘরে অন্ন নাই,
এমনতরো যদি দেখি, কিভাবে বলো বর্ষবরণ হয়?
তাই আজ শপথ নেবে, তোমার নতুন পাঁচটা জামার একটি, আদুল গায়ে জড়িয়ে দিয়ে,
একটু খাবার না হয় তুমি তোমার থেকে তাদেরকে দেবে।

তাই আজ শপথ নাও, তুমিই নতুন পথের দিশা দেখাবে,
ঝুপড়ি ঘরেও মিষ্টিমুখে, এবার থেকে বর্ষবরণ হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার