কবিতা ✍ Final Exposer

ব্যস্ত তিলোত্তমা

ব্যস্ত তিলোত্তমা

অনীতা প্রামানিক (কলকাতা)

ব্যস্ত শহরের রাজপথে গলিতে গলিতে কাঁদছে ক্ষুধার্ত কঙ্কাল।
দীর্ঘশ্বাসে পরিপূর্ণ তিপলের ছাউনির আর কাটুনের বেড়ার অর্ধনগ্ন জরাজীর্ণ দোচালা,
ইমারত গুলো অট্টহাসিতে মগ্ন।
শৈশব ঝরে পড়ে হলদেটে পাতার মত, ফুটপাত জুড়ে নেশায় মত্ত ছলছলে চোখে।
শেষ বিকেলের বিষণ্ণ আলো ছুঁয়ে যায় বিস্ময় বালক,
ছিন্নবস্ত্র পরিধান করে টিকিট কেটে দেয় বাবুদের ইস্টিশানের কম্পিউটারে।
দুটি টাকার বিনিময়ে শুকনো হাসি ফুটে ওঠে।
ল্যাম্পপোস্টের আলোর ছায়াপথ মারিয়ে হেঁটে যায় ভবঘুরে নিশাচর,
নর্তকীর বুকের ভেতর দহন জ্বালায় নিঃশব্দে ছুটে আসে ট্রাম।
গভীর রাতের নির্জনে ব্যালকুনি জেগে দেখে রহস্যময়ী তিলোত্তমা ব্যস্ততার অজুহাতে একটু একটু করে বিলিয়ে দিচ্ছে আপন অস্তিত্ব, বিশ্বাসঘাতকের হাতে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার