কবিতা ✍ Final Exposer

নারকেল চুরি

নারকেল চুরি

রাসমণি ব্যানার্জী (হুগলী)

সকাল বেলায় উঠে দেখি
নারকেল নেই গাছে
ছোট্ট ছোট্ট বোঁটাগুলো
কেবল ঝুলে আছে।

মাতাল না হয় গরীব চোরের
এমনতর কাজ
চুরি করে পালিয়ে গেছে
ভোরের আলোয় আজ।

কি জ্বালাতন চোরের জ্বালা
নারকেল চুরি হয়?
এমনতর ঘটনা টি
পরিচিত নয়।

নিয়ে গেছে ভালো হলো
খেয়ে পেট ভরাবে
আবার কবে করবে চুরি
পথের আলো নেভাবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার