কবিতা ✍ Final Exposer

অক্ষর কর্মী !

অক্ষর কর্মী !

মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

মনের সঙ্গে কথার কথায় কলম ;
অক্ষর শব্দের ধ্বনিত বিচ্ছুরণ,
শিখছি রোজের জীবন যাপনে অবিরাম
অক্ষরকর্মী যখন আমিও একজন।

অসময়কে জড়িয়ে যে সময়, সেটি কিন্তু আমাকে বেশ ছুঁয়ে আজও ;

কতকটা নিজের মতো ভাবতে শেখায় আবার কখনো উপায়হীন মগ্ন চিন্তায়।

ছুটোছুটির ফাঁকে আমি নির্দ্বিধায় বলতে পারি,
তোমাকে ছুঁয়েই আমার জীবনের যতো ওঠাপড়া।

নাহ্! গায়ে তো লাগাতেই হবে
আগল খুলে তবেই না আবার আমিতে আমি
এ এক‌ অবেলার সংযমী ! সময়…।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার