কবিতা ✍ Final Exposer

স্নাতা

স্নাতা

অর্পিতা কামিল‍্যা (কলকাতা)

ধিকি-ধিকি রোজ,
জ্বলে পুড়ে মরছিল।

একদিন…নিজেকে জ্বালিয়ে ….
…….খাক্ করল!
আর………
ছেড়ে দিল……!

ছাড়ল…কারণ …….
ছেড়ে দেওয়ার বিনিময়ে,
শান্তি পাবে….বুঝেছিল।

'শুধু আমার….
আমার-আমার-আমার'……বলে..
জড়িয়ে ধরে,……নিজের করতে চেয়ে,
তার নিজের 'আমি'টার গায়ে,
ধুলোর পরত হয়ে বসেছিল…
দিনের পর দিন হওয়া,
অবহেলা,তাচ্ছিল্য আর অপমান।

সব ছাড়ার পর……
বৈরাগ্যে স্নান করে…….
সুখী…. স্নাতা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার