কবিতা ✍ Final Exposer

বাস্তব

বাস্তব

মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

প্রকট!
কখনো আঁধারের রঙ আলো চেনায়….
যেমন ধরো বড্ড অন্ধকার
চিকমিক জোনাকি, মিটমিটে তারা
আড়ালের বৈভব যেন ঠিক এমনই।

ক্ষমতা!
কখনো নিজেকে একবারও ভালোবেসেছো!
মনে হয় সেভাবে ভালোবাসতে শেখোনি বলেই, হিংসার জন্ম দিয়েছো।
ফিরে দেখো, নিজেকে ভালো রাখো।

হিসেব!
সবটাই সিঁড়িভাঙা সরলের মতো
ভাঙতে ভাঙতে সিঁড়ি শেষ,
কিন্ত উত্তরটা বড্ড ছোটো
কখনো এক কখনোওবা শূন্য।

চাহিদা!
মাপগুলোর আকার আর মুঠোতে ধরেনা…
সব জীবনই অথচ সময়ের মাপে ;
সাময়িক ঘোরদৌড়, দমবন্ধ গলি,
অবশিষ্টের হিসেবতো সেই খরচের খাতা লেখে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার