কবিতা ✍ Final Exposer

চায়ের চুমুক

চায়ের চুমুক

শিবানী চ্যাটার্জি (উত্তরপাড়া)

চায়ের চুমুকের উষ্ণ পরশে
ক্লান্তি মোছে চোখের ঘুম,
মুখরিত মন পাপড়ি মেলে
গানের কলিতে রুমঝুম।

আড্ডা মজলিশে হাজার গল্প
চুমুকের পর চলে চুমুক ,
খয়েরী ধোঁয়ার আকর্ষণে
তৃপ্তিতে জুড়ায় শুকনো বুক।

যুগের সাথে পাল্টে গেছে
চায়ের নানা প্রকার আজ,
কোল্ড ,গ্ৰীন, ব্ল্যাক, সাদায়
আরো কত বাহারী সাজ।

উলং,পুয়ের,হার্বাল,রোইবস
আজগুবি সব কঠিন নাম,
বাণিজ্যের সম্ভার খোলা খাতায়
এদের কিন্তু চড়া দাম।

আমরা তো ভাই সাধারণ তাই
দুধের চায়ে ঠোঁটে চুমুক,
দিতে বেশ ভালোলাগে বলে
আনন্দেতে ভরে ওঠে বুক।

চায়ের বাগানের সারি সারি
উত্তরের কোলে সুখী মাটি,
দুটি পাতা আর একটি কড়ি
এটাই কিন্তু বাস্তবে খাঁটি।

পাতার গন্ধে মনের আয়েস
চায়ের নিজের কারিকুরি,
সময় অসময় সবকিছুতেই
চায়ের চুমুকে বাহাদুরি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার