কবিতা ✍ Final Exposer

আঘাত

আঘাত

ববি সরকার (কলকাতা)

তোমার চোখে নিজেকে দেখবো ভেবেই আহ্লাদিত আমি।
কল্পনার কলমে একটা একটা করে রং ভরছিলাম আপন খেয়ালে।
খেয়াল ভাঙলো হঠাৎ তোমার চোখে চোখ পড়তেই।
ওই চোখে আমি কোথায়?
ওই চোখে আমার আমি তো নেই!
এতো তোমার ঘৃণায় গড়া আমারই অবয়ব!
কী আশ্চর্য দেখো।
নিজেকে অসামান্যা রূপে দেখতে চেয়ে এ কী দেখলাম আমি!!
এতো কালি!!
এতো কালি কীভাবে ছিঁটাও তুমি?
এতো কালি যে আমার দুঃস্বপ্নেও থাকে না।
হতভম্ব হয়ে গেলাম তোমার বিবরণে।
সাজিয়েছো বটে আমাকে।
সমস্ত শরীর কামনার ফুল দিয়ে।
শূন্য ছুঁয়েও যে ভালোবাসতে জানে,তাকেই তোমার কলমের খোঁচায় লোভী কামুক নারীর রূপ দিলে?!
হায় ! ঈশ্বর!
কেউ একদিন আমাকে বলেছিল কিন্নর দের শরীর নেই,তাই নাকি তারা ভালোবাসতে জানে না।
ভালোবাসা মানেই নাকি কেবল স্পর্শ সুখ।
আজ প্রমান করে দিলে,
আমি সেদিনো ভুল ছিলাম, আমি আজও ভুল।
জিতে গেলো শুধু কিছু অক্ষরের গায়ে লেগে থাকা উপমার আড়ালে দলা পাকানো অপমান গুলো।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার