কবিতা ✍ Final Exposer

এসো হে বজ্র-তুফান

এসো হে বজ্র-তুফান

রাজা চৌধুরী (পশ্চিম বর্ধমান)

এসো ঝঞ্ঝা--এসো সাইক্লোন
এসো এসো হে বজ্র-তুফান…
এসো টর্নেডো--এসো টাইফুন
গেয়ে মহা-প্লাবনের গান…।।

এসো হিক্বা - এসো হ‍্যারিকেন
এসো সুনামী- সুপার ম্যান…
এসো ঝঞ্ঝা--এসো বুলবুল
এসো এসো হে বজ্র-তুফান !!

এসো বিশ্ব-ভুবন দুলিয়ে তুমি
দুলিয়ে ~সর্ব- জাহান…
এসো ঝঞ্ঝা---এসো সাইক্লোন
এসো এসো হে বজ্র-তুফান !!

এসো ছিন্ন করো - ভিন্ন করো
হিংসা দম্ভ -বিদ্বেষ অহংকার…
ধুয়ে মুছে দিও হীনতা দীনতা
স্বার্থপরতা লোভ আর ব‍্যাভিচার।

এসো ঝঞ্ঝা---এসো সাইক্লোন
এসো এসো হে বজ্র-তুফান…
এসো টর্নেডো---এসো টাইফুন
গেয়ে মহা প্লাবনের গান -- ।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার