কবিতা ✍ Final Exposer

মৌনতার বার্তা

মৌনতার বার্তা

মমতা শঙ্কর সিনহা পালধী (নিউ ব্যারাকপুর)

বুকের ভিতরটা নীল হয়ে আসছে---
ছদ্দবেশী মানুষের তীব্র কটাক্ষের বিষাক্ততায় হৃদয়ের অলিন্দে তৈরী গভীর ক্ষতের দাগ নীলচে হচ্ছে।।
শরীর সময়ের টানে সমাজ সভ্যতার আধুনিকতার নগ্নতার দেহ পোড়ে কথার বিষের আত্মিক যন্ত্রণায়---
প্রতিদিন জীবন যুদ্ধের রণাঙ্গণে হাসিমুখের আবডালে জমা ব্যথারা হৃদয়ে থাকতে চায় নিরালায়।।
আজ কঠিন বাস্তবতার প্রাচীরে বারংবার আঘাত খেতে খেতে বুঝেছি সব বিষের জ্বালা ঊপশমের ওষুধ সব ল্যাবরেটরিতে তৈরী হয় না,,
ধৈর্য, নীরবতা---আর বহমান সময়---এদের মাঝেই হয়তো জীবনের বিষের জ্বালায় ক্ষত সেরে ওঠার বীজমন্ত্র নিহিত থাকে!
জীবনে ভেঙেছি বহুবার---হয় তো এখনও ভাঙতে হবে এ জীবনে বহুবার---তবুও শক্ত হয়ে জীবন যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই করে যেতেই হবে---
হার মানতে যে শিখিনি আমি---
অশ্রুর ধারা মুছে---বিষময় নীল হৃদয়ের অলিন্দের প্রকষ্ঠে প্রকৃতির সৌন্দর্য থেকে অমৃত আরোহণ করে আবার নতুন করে স্বপ্ন দেখতে চাই আমি---
অপমানের দাগগুলো আজ নয় সঙ্গপনেই থাক--- বিজয়ের হাসিটা হোক অলঙ্কার---
নিজের সাথেই নিজের হোক আগামীর পথ চলা।।
আজকের মৌনতা বার্তা বয়ে আনুক আগামীর জয়ের।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার