কবিতা ✍ Final Exposer

অসমাপ্ত প্রেম

অসমাপ্ত প্রেম

গোপা মল্লিক (কলকাতা)

কথা দিয়ে রাখো নি কথা
করেছ অপমান
ভালোই করেছ বন্ধু আমার
নেই অভিমান।

আজও পড়ন্ত বিকেল বেলায়
মন শুনতে পায় সেই গান…..
"তুম আগায়ে হো নূর আগায়া ……..
সেই সুরে কি জাদু ছটফটায় প্রাণ ।

ভালোবাসা যদি এতই ঠুনকো
বাসলে কেন ভালো?
বিশ্বাস ভরসা প্রেম
কোনো টা কি তোমার ছিলো!

চাই না অমন ভালোবাসা
দূরেই তুমি রও
নাকি নিছকই ছিলো ছলোনা
পালিয়ে তুমি যাও!

যে বাঁধনে বন্ধনই ছিলোনা
মুক্তি পেয়েছে মন
অভিনয় দিয়ে আর যাইহোক
সে কি হয় আপনজন?!

সূর্যাস্তের গোধূলি আলোয়
আজো একা বসে থাকা
অসমাপ্ত প্রেম হৃদয়ে
কন্টক হয়ে বিঁধে থাকা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার