কবিতা ✍ Final Exposer

পল্লী কথা

পল্লী কথা

অনীতা প্রামানিক (কলকাতা)

শান্ত দীঘির পাড়ে কাকলির কলতানে ভোরের আকাশ দুচোখ মেলে,
রবিরে জাগায় একতারা হাতে মেঠো পথে বাউলের সুরে
কঁচিকাচা সবে মিলে মিশে একাকার হয়ে বুড়ো অশ্বত্থ তলে ,গ্ৰীষ্মের অলস দুপুর কাটায় নানান খেলার ছলে।
টলটলে নালার ধারে বাগদি বুড়ি কলমি তোলে চুবরি ভরে,
আলপথ বেয়ে ওরা হেঁটে যায়
ঘরে ফেরে সন্ধ্যা হলে।

বর্ষার মেঘ গুরুগম্ভীর আঁধারে আঁধারে ঢেকেছে পথ,
গৃহপালিত সবে রাখালের সাথে চঞ্চল হয়ে ফিরছে আপন গৃহে ।

নদীর স্রোত বয়ে যায় শালবনে
মাঝি নদী খেঁয়া করে পারাপার ,
রাতের আকাশ ফেরে চারিদিক নিঝুম হলে আঁধার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার