কবিতা ✍ Final Exposer

দেখে নেবো

দেখে নেবো

মারুফ খাঁন (কলকাতা)

পারবো না আমার দ্বারা হবে না!জানি না।
বুঝিনা
কই গো! জানিনা পারবোনা করে নাও আমাকে ভুলে যাও
প্রভু মনে হয় অন্ধ সবাইকে দেখতে পায় আমাকে নয়!
আমি বলি তুমি চশমা কিনে দাও! প্রভু সব দেখে
সেই গোপনে বসে।
তুমি খুব দুষ্টু কথা দিয়ে কথা রাখো না
পরিস্থিতি বোঝনা
অন্ধকার পিছুটান
একটু এগিয়ে চললেই তুমি জানো আগলে ধরো আঁচল।
চড়া দামে কেন
সুদ অনেক…. ভুলতে পারিনা ভুল বললাম নাকি!বলো
মিথ্যাবাদী,,,
কথা দিয়ে কথা রাখো না আমি তোমার
কোন কথা শুনবো না।
ভেল্কি বাজি তোমার কোন কথা শুনবো না
অস্ত্রে দিলাম যে শান
এসো তুমি সাবধানে।
রক্তের পরিমাণ মেপে
দেখে নেবো যে আমি
তুমি সত্যি সত্যি কার।
জল ঢেলে নিভিয়ে দেবো
দাউ দাউ আগুনের শিখা
রক্তের উত্তাপ বিদ্রোহ ঘোষণা-ঠিক যুদ্ধ।
পারিনা পারবনা জানিনা করিনা করবো না
আমি তোমায় কখনও ছাড়বো না!
এইবার দেখে নেবো!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার