কবিতা ✍ Final Exposer

আমার পৃথিবী

আমার পৃথিবী

রানু মজুমদার (কলকাতা)

আমার পৃথিবী
ছোট্ট শহর
তার মাঝে ছোট্ট একটা ফ্ল্যাট
আসবাবপত্র আর স্নেহ দিয়ে
সাজানো আমার ছোট্ট সংসার

ভোরের আলো গায়ে মেখে
এক’পা দু’পা সবুজ ঘাসে পা ( মর্নিং ওয়াক)
ঘরে ফিরে ধূমায়িত এক কাপ চা
আয়েশ ভরা চুমুক

রান্নাঘরে খুন্তি হাতার বেজায় রকম ভাব
কুকারের হুইসেল আর গরম ভাতের ধূয়ো
আমেজ ভরা গ্ৰাস

ছোট্ট একটা ব্যালকনি চাঁদ দেখা যায় খাসা
চাঁদের আলো গায়ে মেখে
সন্ধ্যা প্রদীপ জ্বালা
জানলা দিয়ে গঙ্গা নদীর শোভা অপরুপ
ক্লান্ত মাঝি নৌকা ফেরায় বাড়ির অভিমুখ

বন্ধু মাঝে আড্ডা জমে জমিয়ে গল্প গাছা
কখন যেন সময় বয়ে যায়..যায় না ধরে রাখা
ফোনালাপের মিষ্টি কথা দুই সন্তান সাথে
গরম রুটি আর তরকারি তে তৃপ্তি সুখের স্বাদ

রাত্রি নামে ঝুপ করে সব কেমন নিস্তব্ধ
একলা ঘরে জানলা দিয়ে অতীত ফিরে দেখা
মন গহীনে লুকিয়ে থাকা কত কথার স্মৃতি
চোখের পাতা ভারী হয়ে নিদ্রা নামে চোখে!!

আমার পৃথিবী ছোট্ট শহর
একাকিত্বের জীবন
এই নিয়ে আজ আছি সুখে
নেই কোন অভিযোগ
মনে মনে সদাই বলি এই তো বেশ আছি ভালো
বাজুক প্রাণে ভালো থাকার মিষ্টি বাঁশির সুর।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার