কবিতা ✍ Final Exposer

বিদায় রজনীর শেষ শুভেচ্ছা

বিদায় রজনীর শেষ শুভেচ্ছা

বৃষ্টি নুপূর (কলকাতা)

এই তো সেদিন ছিল শুরুর দিন-অনন্ত সম্ভাবনার উষার আলোয় ভরা, অচেনা পথের প্রথম পদক্ষেপ, স্বপ্নে ভেজা, আশায় উচু ডানা মেলা।

আজ তার শেষ দিন, বিদায় রজনীর নীরব প্রহরে শন্দেরা থমকে দাঁড়ায় কপঠর কোণে-চাওয়া-পাওয়ার হিসেব মেলে না আর, শুধু ভেসে ওঠে স্মৃতির অনুচ্চারিত তরী।

তোমাদের সাথে কেটেছে কিছু অমূল্য মুহূর্ত, হাসি ছিল, কান্না ছিল, ছিল না বলা কত কথা, ছিল পথত্রষ্টতার আড়াল, আবার পথ খুঁজে পাওয়ার আলো-ছিল একসাথে থাকার উঞ্চতা, অবলীলায় বাঁধা সেহহর মালা।

এ বিদায় শেষ নয়, এ এক বিরতি মাত্র-জীবনের পাতা জুড়ে খুলে যাবে নতুন কোনো অধ্যায়, অজানা আকাশে আবার উড়বে মন, নতুন স্বপ্নের দিকে, নতুন পরিচয়ের অপেক্ষায়।

রাখবো না কাউকে পেছনে, ভুলবো না কাউকে-হৃদয়ের ভাঁজে জায়গা করে থাকবে সবাই, সময়ের স্রোত বয়ে যাবে আপন গতিতে, আমরা চলবো আমাদের নিজ নিজ গন্তব্যে তাই।

তোমাদের জন্য রইল অশেষ শুভকামনা, যেনো প্রতিটি সকাল হয় নতুন আলোর বার্তা, যেনো প্রতিটি বাধা ডিঙিয়ে এগিয়ে যাও সাহসী পায়ে, যেনো জীবনের প্রতিটি অধ্যায় হয় পূর্ণতা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার