আবার শ্রাবণ
কাকলি ভট্টাচার্য্য (কলকাতা)

অনেক দিন পর শ্রাবণ এল পথে
মাটির মত ভিজল জমা আবেগ,
হাতের স্পর্শ কলমদানির পরে
সিক্ত স্মৃতি তার নিবিড় সাক্ষাতে।
শর্ত দিল ঝরবে সারা বেলা,
আমি যদি মাটির সাথে মিশি!
নচেৎ বদ্ধ ঘরে কাঁচের জানলা ছুঁয়েই
করবে শুধু মেঘের সাথেই খেলা।
রাজি হলাম কল্পলোকের আমি
মাটির সাথে সখ্যতা টা ছিলই!
নয়তো অজুহাতে তোমার সরে যাওয়া !
কাব্য শেষে অন্তমিলও দামি।
