কবিতা ✍ Final Exposer

ভয় পেয়ো না ভয় পেয়ো না

ভয় পেয়ো না ভয় পেয়ো না

গোপা মল্লিক (কলকাতা)

ভয় পেয়ো না ভয় পেয়ো না
তোমায় আমি ডাকবো না
এসো এসো আমার ঘরে
আদর করে আর বলবো না।

এতদিনে বুঝেছি এটা
তোষামোদের নেই কো দাম
পকেট ভর্তি না থাকলে টাকা
শুধুই জোটে বদনাম।

পকেট আমার শূন্য বটে
হৃদয় আমার গঙ্গাজল
গঙ্গাজলে ঈশ্বর পুজি
নেই প্রয়োজন বেনোজল।

রবি ঠাকুর বলেছিলেন
চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির
এই মন্ত্রই হোক বাঁচার মন্ত্র
সব অবলা রমণীর।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার