বৃতি তোমার জন্য
ববি সরকার (কলকাতা)

ইচ্ছে হলো খুশি করবো তোমাকে। চেনা নেই জানা নেই,দেখা সাক্ষাৎ কিচ্ছুটি নেই। তবুও ইচ্ছে হলো তোমার ইচ্ছেকে গুরুত্ব দিতে।
আসলেই মন তো এমনই যেখানেই গুরুত্ব পায় সেখানেই থেকে যেতে চায়।
কেউ বেশি আগ্রহী হলে মুখ ফিরিয়ে থাকা ভারি মুশকিল। আমার তো ভীষণ স্বভাব খারাপ ইচ্ছে করেই ভালোবেসে ফেলি।
"ইচ্ছে করেই " শুনে হাসি পেলো?
ইচ্ছে না করলেই তো মুখ ফিরিয়ে উপেক্ষা করাই যেত। তোমার আচরণেই বড়ো ইচ্ছে হলো একবার দেখাই যাক।
অতো যে ভেবে চিন্তে এতো মুখ দেখি সব কি আর আসল নাকি!?
একবার না হয় জেনেশুনে মুখোশেই মন দিলাম।
ইচ্ছে করেই আস্কারা দিয়েই দেখা যাক।
যেখানে প্রাপ্তির খাতায় শূন্য দিয়ে ভরা আমার ,সেখানে হারানোর ভয় কিসের !
না হয় আরো কিছু শুন্যতা সৃষ্টি হলো এর বেশি নয়।
চলো তবে নতুন কিছু আবিস্কারের নেশায় নতুন গল্প লিখি।।
