আবার ফিরে আসিব।
প্রান্তিক কাপড়ী (হলদিয়া)

কোনো এক রাবীন্দ্রিক সন্ধ্যায়
তোমায় স্মরণ করি।
হঠাৎ এক কালবৈশাখীর ঝড়ে
এলোমেলো হলো সব।
ধ্বনিত হলো চারিদিকে ধ্বংসের প্রতিধ্বনি
মুছে যায় সৃষ্টির চিহ্ন।
প্রচন্ড কোলাহলে "ডিজে" বেজে ওঠে
অভিধান শব্দহীনতা পথ হারায়।
বিপথগামী রহস্য গহীন দ্বীপে
মৃত্যুপুরীর বিষাক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে।
হিংসা অহিংসার যুদ্ধ শেষে নিজের শিকড়ের টানে
দুর্যোগে রাত্রি শেষে আবার ফিরে আসি তোমার দর্শনে।।
