কবিতা ✍ Final Exposer

মুগ্ধতার মাঝখানে

মুগ্ধতার মাঝখানে

নদেরচাঁদ হাজরা (কলকাতা)

মুগ্ধতায় কেটে যাক দিন
হৃদয়ের মাঝখান ভরে থাক
আনন্দময়তায়।
সব বাধা ঝেড়ে ফেলে
জীবনের সন্ধানে চলো যাই
এ পৃথিবীর সব ভালোমন্দ গায়ে মেখে
উপভোগ করে নিই
অমৃতকলস।
পৃথিবীতে পড়েছিল চারটি জায়গায়
পৃথিবীর বাইরেও রয়ে গেছে
আট আটখানি স্থান।
খুঁজে নেব একসাথে
দুইজনে মিলে।
তারপর!
ভাগ করে দেবো সকল মানুষের মাঝে।
হব প্রকৃতি অমিতের সন্তান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার