বৃষ্টি ভেজা প্রেম
সমাপ্তি ভট্টাচার্য্য (আসাম)

এ মনে বৃষ্টির রিমঝিম!
পেখম তুলে ময়ূর নাচে
তাধিন তাধিন।
বৃষ্টি ধোয়া প্রেমের কবিতা
লিখে রাখে মেঘলা দিন!
বৃষ্টি ভেজা মনের আকাশে
ভালোলাগা অপরিসীম।
এ মনে বৃষ্টির রিমঝিম!
ঝিরিঝিরি বৃষ্টিতে, ময়ূর
পেখম মেলে রঙিন।
