কবিতা ✍ Final Exposer

সেতু

বিশ্বজিত মুখার্জ্জী (গণপুর, পূর্ব বর্ধমান)

শরৎ মেঘে কাশের ভেলা মিষ্টি সোনা রোদ…
কেমন করে এড়াই বলো মনের অনুরোধ!

মন খারাপের অভিমানে তোমার হলে গোঁসা…
ফুচকা যদি তোমার প্রিয় আমার কিন্তু ধোসা।

আজ বিকালে হচ্ছে দেখা সোনাঝুরির ক্যাফে…
খুব বেশি কি চাওয়া হ'লো! তুমি পড়লে চাপে।

লক্ষ্মী সোনা দোহায় তোমায় কথার পরিপাটি…
একটা প্রেমিক ঠিক করেছে অবস্থানের মাটি।

এক প্রতিমা আটচালাতে সোনা রোদের শাড়ি…
তার ধ্যায়ানে তৈরী এখন সুপ্রস্থত বাড়ি।

শাড়ির আঁচল ডুরে কাটা কপালে লাল টিপ…
প্রেমিক প্রবর মন নদীতে আজ ফেলেছে ছিপ।

ছিপ ফেলে ঠিক মাছটা তুলো পিছলে যেও না-কো..
দুটি মনের মিলনস্থলে বানিয়ে নিও সাঁকো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার