কবিতা ✍ Final Exposer

প্রেম = ভেসে থাকা

প্রেম = ভেসে থাকা

কৃষ্ণকলি রায় (কলকাতা)

এক রঙিন গ‍্যাস বেলুন---
ফিসফিস শ্বাসের ভাসমান কারাগার।

একটাই কোনা,
তাতে সুতো বাঁধা।
মুক্তির পায়ে এক অদৃশ্য ওজন।

আকাশের দিকে চেয়ে
বাঁধা পরে গ‍্যাছে এক কোণে।
কে জানে---
বীজমন্ত্র শুনিয়েছে কি কেউ?

স্বাধীনতার মানে শুধু উড়ে যাওয়া নয়,
থেকে যাওয়ার মধ‍্যেও
একরকম ভেসে থাকা আছে।

বাঁধনে থেকেও হালকা লাগে----
যেন এক অনন্ত লিফট্
চিরকাল নীচে নামছে,
আরও নামছে।

আশেপাশের হাওয়াগুলো
ভীষণ ভারী।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার