কবিতা ✍ Final Exposer

মায়ার পৃথিবী

মায়ার পৃথিবী

সঙ্গীতা মুখার্জী মণ্ডল (খাঁটপুকুর, দুর্গাপুর)

রাতের কান্নারা পৌঁছাতে পারে না দিনের আলোয়।
তবুও দীপাবলি আসে, আলো দেয়।
সবসময় সামনে শুভ না বসালেও উৎসব ভর্তি শুভ।
বিপ্লবের দংশনে যখন আকাশ লাল
ঠিক তখন সমস্ত শুভ ডিলিট হয়ে যায়, মুছে যায়। চেষ্টায় সবকিছু হয়, সে কথা ভুল।
চেষ্টা একটি দীর্ঘ পথ অপেক্ষার মতন।
তাকে জেতার জন্য প্রাণপণ চেষ্টায় মানুষ নিয়োজিত।
চেষ্টা ফুরিয়ে গেলে শুন্যের মতো ভারি লাগে শরীর।
মনের শ্বাস কষ্টের কারণ গুলো জানা অথচ অজানা।
সবটুকু বিসর্জন দিতে পারলেও মৃত্যুর পর
পৃথিবী থেকে আমাদের দূরত্ব বেড়ে যায়।
দুঃখের কারণ জানলেও
স্তব্ধ হয়ে যায় জোনাকির মতো টিম টিম করে জ্বলতে থাকা আলো।
আশার পৃথিবীতে ভরসা কম কিন্তু সুযোগ অনেক।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার