কবিতা ✍ Final Exposer

আবার লিখবো

শক্তি কুন্ডু (কলকাতা)

আবার লিখবো শাল পিয়ালের কথা ,আঁকবো রাঙা মাটির আদর মাখা ধুলো..নদীর জলের ছলাৎ ছলাৎ চলা …খাঁচায় বন্দী পাখির ডানায় স্বাধীনতার ছবি এঁকে
উড়িয়ে দেবো দূর আকাশে!!

পায়ের শেঁকল ভাঙবো লেখায় শব্দ বুনে খাতার পাতায় …!!
ইচ্ছে মতন বাঁচবো ,আর বাঁচতে দেবো তাদের
যারা কখনো বাঁচেনি পৃথিবীর বুকে বাঁচার মতো করে ৷
আমরা যারা কলম দিয়ে ইচ্ছে বুনি রোজ খাতাতে
পারবো বোধ হয় ,ভালোবাসার বৃষ্টি দিয়ে বারুদ ধোঁয়া নিভিয়ে দিতে !!!

পারে যেমন মনের জোরে
সেনা ভাইয়ের সদ্য হওয়া বিধবা স্ত্রী …
গর্ভে থাকা সন্তানকেও বড় হলে
দেশ বাঁচানোর কাজে দেবে বলতে পারে…হয়তো তখনো কফিন বন্দী স্বামীর দেহ উঠোন জুড়ে
সিঁদুর ধোয়া জলের পাশে শাঁখা গুঁড়োয় মাখামাখি৷
তবু চোখের কোনে আশার আলো দুঃখ জলেও যায়নি ধুয়ে …!!!

এমন মনের জোড়ের দেশে
আমরা যারা বসত করি,
যারা দেড়শো বছরের পরাধীনতা
জীবন দিয়ে মুছতে পারি …
তারাই পারি আবাদ করতে
শাল পিয়ালের কথা ..
আঁকতে রাঙাধুলোর ছবি ,
নদীর জলের ছলাৎ আর শেঁকল ভাঙার চাবি ৷

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার